, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান। সমাতাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়ার কথা জানালেন ডা. জুবাইদা রহমান। মাঝ আকাশে ইঞ্জিন বিকল, কলকাতায় জরুরি অবতরণ তুর্কি বিমানের। দেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান ওয়াকার। প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা। বিসিবি) কর্মকর্তারা গণমাধ্যমে প্রচারিত তিনশ কোটির পক্ষে একমত নন। বাংলাদেশে পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাড়ে ৬ লাখ ভোটার। RAB নাম পরিবর্তন করে হচ্ছে এসআইএফ। অনির্দিষ্টকালের কর্মবিরতি, চট্রগ্রাম বন্দর গভীর হচ্ছে অচলাবস্থা।

মাঝ আকাশে ইঞ্জিন বিকল, কলকাতায় জরুরি অবতরণ তুর্কি বিমানের।

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১৭ পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক।

আজ বুধবার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তুরস্কের একটি বিমান। কাঠমান্ডু থেকে ইস্তানবুল যাওয়ার পথে কলকাতায় বিমানটি জরুরি অবতরণ করে।কলকাতা, ৪ ফেব্রুয়ারি: বুধবার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তুরস্কের একটি বিমান। কাঠমান্ডু থেকে ইস্তানবুল যাওয়ার পথে কলকাতায় বিমানটি জরুরি অবতরণ করে। যাত্রী ও বিমানকর্মীদের প্রত্যেকে সুস্থ আছেন

জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিট নাগাদ ২২৫ যাত্রী এবং ১১ ক্রু সহ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ইস্তানবুলের উদ্দেশ্যে রওনা দেয় টার্কিস এয়ারলাইন্সের বিমানটি। এর মিনিট চারেকের মধ্যে ঘটে বিপত্তি। বিমানের ডানদিকের ইঞ্জিনে ত্রুটির ইঙ্গিত পান পাইলট। সঙ্গে সঙ্গে সেকথা তিনি জানান কাঠমান্ডুর কনট্রোল টাওয়ারে। এর পরে ইঞ্জিন বন্ধ করে দিয়ে নেপালের আকাশে চক্কর কাটে বিমানটি। এই পরিস্থিতিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তখন বিমানটি কলকাতার কাছাকাছি থাকায় যোগাযোগ করা হয় কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে।

দুপুর ২টা ৫০ মিনিট নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে তুরস্কগামী বিমানটি। বিমানে ২৩৬ জন যাত্রী, পাইলট ও কেবিন ক্রু ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানটি আপাতত কলকাতা বিমানবন্দরেই রয়েছে এবং ইঞ্জিন পরীক্ষা চলছে। যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কোনও ক্ষতি না হলেও যাত্রীদের মধ্যে যথারীতি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান।

মাঝ আকাশে ইঞ্জিন বিকল, কলকাতায় জরুরি অবতরণ তুর্কি বিমানের।

প্রকাশের সময় : এক ঘন্টা আগে