, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাতীয় পার্টি ইতোমধ্যে মৃত, ১২ তারিখ তাদের জানাজা: হাসনাত।

  • প্রকাশের সময় : ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ পড়া হয়েছে

ভারতের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে তারা মৃত, ১২ তারিখ তাদের জানাজা হবে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভারতীয় দালাল জাতীয় পার্টির কফিনে শেষ পেরেক মেরে জানাজা পড়িয়ে ফেলবেন।বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে রোববার রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের সমর্থনে এনসিপির নির্বাচনি পদযাত্রায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজদের থেকে টাকা নিয়ে নির্বাচন করতে আসিনি। আমরা ঋণখেলাপিদের জন্য জাহান্নাম হয়ে এসেছি।

স্থানীয় কাউনিয়া মডেল স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় এনসিপি নেতা বলেন, আমরা এমন মানুষদের ওপর ভরসা করতে চাই না, যাদের দীর্ঘ পরিকল্পনা নেই।হাসনাত বলেন, মাদক দিয়ে যাদের জীবন চলে তাদের দিয়ে সমাজ ভালো কিছু পেতে পারে না। ভোটের আগের দিন যারা শাড়ি লুঙ্গি, টাকা নিয়ে আসবে তাদের ১২ তারিখ জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, আপনি আমাদের জন্য ১০ দিন খাটবেন, আমরা ৫ বছর আপনার খাদেম হয়ে থাকবো। দুর্নীতি ও সংস্কার প্রসঙ্গে হাসনাত বলেন, গণভোটে হ্যাঁ ভোট দেবেন। বিএনপি হ্যাঁ ভোটে অবস্থান নিয়েছে, গোপনে না ভোটের ক্যাম্পেইন করছে।

ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের সঞ্চালনায় নির্বাচনি পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

জাতীয় পার্টি ইতোমধ্যে মৃত, ১২ তারিখ তাদের জানাজা: হাসনাত।

প্রকাশের সময় : ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬