, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল খুলনাতে আসছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

  • প্রকাশের সময় : ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৬ পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকা।

দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশে এসে জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার খুলনা বিভাগ সফরে আসছেন। এই সফরের অংশ হিসেবে সকাল ১১টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এই গুরুত্বপূর্ণ জনসভায় খুলনা বিভাগের পাশাপাশি বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।আজ রোববার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, তারেক রহমান খুলনার অবহেলিত শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা সরাসরি শুনতে চান। সেই লক্ষ্যেই শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।

আমাদের ঠিকানা নিউজ।

কাল খুলনাতে আসছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রকাশের সময় : ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬