, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্ত্রীসহ সাবেক এমপি আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

  • প্রকাশের সময় : ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ১৫২ পড়া হয়েছে
নিউজ ডেস্ক।
অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী সাদিয়া সাবার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
আজ সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. আবুল কালাম আজাদ এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজ পরিচালক (প্রশাসন) ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে আজাদ এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং তার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে মর্মে গোপন সূত্রে জানা যায় যায়।
আবুল কালাম আজাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠানগুলোর নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করত বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
আমাদের ঠিকানা
জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

স্ত্রীসহ সাবেক এমপি আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

প্রকাশের সময় : ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫