
সামনের সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে, ৮ জুন শুরু হওয়া ৫৭তম এ সীমান্ত সম্মেলন ১১ জুন পর্যন্ত চলবে।
গতকাল সোমবার বিজিবির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি জানান।তিনি জানান, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।
amadertikana.com


















