, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মোটরসাইকেল ৪ চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার। পূর্বাচল ৩০০ ফিট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত। ১,৭১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু : শিক্ষা মন্ত্রণালয়। ভারতে ম্যাচ খেলতে আইসিসিকে পাকিস্তান দিল ৩টি শর্ত । যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’যুবক আটক। আবারও চট্রগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি। নগরীর হালিশহরে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫। সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান। পাকিস্তান ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের কষ্টার্জিত জয়। ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।

মোটরসাইকেল ৪ চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার।

  • প্রকাশের সময় : ১৪ মিনিট আগে
  • ১১ পড়া হয়েছে

নিউজ ডেস্ক।

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, লালমনিরহাট। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬,৭ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—১. মো. তুহিন ইসলাম (৩০), পিতা: মো. খাদেদুল ইসলাম ওরফে খাদেমুল ইসলাম, সাং দোহাজারী, থানা তারাগঞ্জ, জেলা রংপুর।

২. মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা: মো. শাহাদং হোসেন, সাং মুগলীবাড়ী, বুড়িমারী, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। ৩. মো. শিমুল মিয়া (২৮), পিতা: মো. শামছুল হক, সাং ইশ্বরকোল। ৪. মো. হাবিবুর রহমান (২৭), পিতা: মো. জাহাঙ্গীর আলম, সাং লতাবর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট।

ডিবি পুলিশের একটি আভিযানিক দল প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম ও মো. সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সহযোগী চোর চক্রের অন্যান্য সদস্যরা কালীগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ির ভেতর থেকে একটি পুরাতন লাল-কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আবারও কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রামে অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার নাম্বার প্লেট ছিল না।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

মোটরসাইকেল ৪ চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার।

মোটরসাইকেল ৪ চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার।

প্রকাশের সময় : ১৪ মিনিট আগে