, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতে ম্যাচ খেলতে আইসিসিকে পাকিস্তান দিল ৩টি শর্ত ।

  • প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসিকে বড় চাপের মুখে ফেলেছে। এই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই শেষ মুহূর্তে পাকিস্তানকে রাজি করাতে সক্রিয় হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সামনে তিনটি শর্ত তুলে ধরেছেন। এই শর্ত মানা হলে ভারত ম্যাচ বয়কটের ডাক তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, নাকভি প্রথম শর্ত হিসেবে আইসিসি থেকে বেশি রাজস্ব অংশ দাবি করেছেন। দ্বিতীয় শর্তে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট আবার শুরু করার কথা বলেছেন। তৃতীয় শর্ত হিসেবে তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা যেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান।

এদিকে এনডিটিভি জানাচ্ছে, পাকিস্তানের তিনটি শর্ত হচ্ছে এমন- বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরেও বাংলাদেশকে একটি অংশগ্রহণ ফি দেওয়া ও ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়া।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট আইসিসিকে নাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে দামি এই ম্যাচ মাঠে না গড়ালে বিশ্ব ক্রিকেটের বড় অঙ্কের ক্ষতি হবে। জানা গেছে, এই ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ৬১৫০ কোটি টাকা।

এই পরিস্থিতিতে রোববার বিকেলে লাহোরে জরুরি বৈঠকে বসে আইসিসি। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

ভারতে ম্যাচ খেলতে আইসিসিকে পাকিস্তান দিল ৩টি শর্ত ।

প্রকাশের সময় : ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬