, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নগরীর হালিশহরে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫।

  • প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২ পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবা ও ৩টি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।গতকাল শনিবার রাতে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের আব্দুর রশিদ (৪০) ও মো. সালাউদ্দিন কাদের (২৫), চট্টগ্রামের চান্দগাঁওয়ের কামরুল হক চৌধুরী (৩৫), সন্দীপের মো. শাহনেওয়াজ সাজু (২৯) এবং সাতকানিয়ার শাখাওয়াত হোসেন (২০)।র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকায় অবস্থান নেয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাঁচ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে।

পরে তাদের সাথে থাকা দুটি শপিং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৪৫টি পলি জিপার প্যাকেট থেকে মোট ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। গ্রেপ্তার আসামিরা ও উদ্ধার করা ইয়াবাগুলো হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

নগরীর হালিশহরে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫।

প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬