, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। এনবিএফআই বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে: বাংলাদেশ ব্যাংকের। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। কর্ণফুলী ও দেশের নদ নদী রক্ষায় সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার। শার্ট অপরিবর্তিত রেখে প্যান্টের রং পরিবর্তন হতে যাচ্ছে পুলিশের পোশাকে। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব কতৃক আয়োজিত বিশ্ব গণমাধ্যম দিবস পালন। সাবেক  আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। উল্টো পথে আসা যানবাহনের কারণে বাকলিয়ায় বেড়েছে দুর্ঘটনা। ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক মন্ত্রী।

  • প্রকাশের সময় : ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৪৩ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

নৌ দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, এখন থেকে ফেরিতে বাস তোলার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না। রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী আরও জানান, ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হবে। গাড়ি ওঠানামার সময় বা ঢেউয়ের কবলে পড়ে দুর্ঘটনার যে ঝুঁকি থাকে, রেলিং স্থাপনের মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মানুষের জীবনের নিরাপত্তা দিতে সরকার দায়বদ্ধ। অনেক সময় ফেরিতে যাত্রীসহ বাস দুর্ঘটনায় পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটে। এটি রোধ করতেই যাত্রীদের নামিয়ে খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে পালন করা হবে।সচিবালয়ের এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ঠিকানা নিউজ।

জনপ্রিয়

একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা।

ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক মন্ত্রী।

প্রকাশের সময় : ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬