, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব কতৃক আয়োজিত বিশ্ব গণমাধ্যম দিবস পালন।

Oplus_131072

মোঃ তৌহিদুল ইসলাম। চট্টগ্রাম

যথাযোগ্য মর্যাদায় বিশ্ব গণমাধ্যম দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব। এ উপলক্ষে রোববার (৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে আগ্রাবাদে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতাই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”
সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার বলেন,
“গণমাধ্যম শুধু খবর পরিবেশন করে না, বরং সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করে। সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে তথ্যের সঠিকতা যাচাই এবং ভুয়া খবর প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে একটি যৌথ বাণীও প্রদান করা হয়। এতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি এবং সত্য প্রকাশের মাধ্যমে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পেশাগত সাফল্য ও নিরাপত্তা কামনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত যুব সংগঠক এম শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, কামাল উদ্দিন, এনামুল হক রাশেদী, তৌহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, আমিনুল ইসলাম, আবদুল হান্নান হীরা, আবুল কাহার প্রমুখ।  সভা শেষে ক্লাবের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

এবং মুক্ত আলোচনার মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত করেন আয়োজকরা।

আমাদের ঠিকানা নিউজ 

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব কতৃক আয়োজিত বিশ্ব গণমাধ্যম দিবস পালন।

প্রকাশের সময় : ৩১ মিনিট আগে