, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে। ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। ডিএমপি ৩ যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন। রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি। রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী আইনজীবীর। ৩৮ হাজার মামলায় ৯ কোটি টাকা জরিমানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান।

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।এর আগে সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক মেহেদি তারেমি স্বীকার করেছেন, এবারের বিশ্বকাপ থেকে শান্তির আনন্দ উধাও হয়ে গেছে।

চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পূর্বনির্ধারিত ক্যাম্প বাতিল করে ইরান। পরে মেক্সিকোর টিজুয়ানায় অনুশীলন ক্যাম্প সরাতে বাধ্য হয় তারা। সেখান থেকে ম্যাচের একদিন আগে প্রায় ৫ ঘণ্টার ধকল সামলে লস অ্যাঞ্জেলসে এসে পৌঁছায় দলটি। ম্যাচ শেষেই আবার তাদের মেক্সিকোতে ফিরে যেতে হবে। এছাড়া দলের অফিশিয়াল ও মিডিয়া কর্মীদের মার্কিন ভিসা না পাওয়া এবং টিকিট নিয়ে জটিলতা তো আছেই।

এসব নিয়ে হতাশা প্রকাশ করে ৩৩ বছর বয়সী স্ট্রাইকার তারেমি বলেন, যুক্তরাষ্ট্রে পা রাখার প্রথম মুহূর্ত থেকেই আমরা এক মানসিক চাপ অনুভব করছি। যেকোনো টুর্নামেন্টে যখন এমন যুদ্ধাবস্থা ও উত্তেজনা থাকে, তখন ফুটবল যে শান্তি ও আনন্দের বার্তা দেয়, তা হারিয়ে যায়। শুধু আমরা নই, আরও বেশ কয়েকটি দেশ ভিসা ও ক্যাম্প নিয়ে সমস্যায় পড়েছে। ফলে বিশ্বকাপের যে চিরচেনা আনন্দঘন আমেজ থাকে, এবার মানুষ সেই অনুভূতি পাচ্ছে না।

ইরানের অভিজ্ঞ কোচ আমির ঘালেনোই বলেন, ফুটবল হলো সংস্কৃতি ও জাতিগুলোকে এক সুতোয় বাঁধার মাধ্যম। অথচ এই পরিস্থিতি আমাদের খেলার কৌশলে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা বাধা বিপত্তিকে সুযোগে রূপান্তর করতে অভ্যস্ত।

amadertikana.com

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান।

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে