, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু। ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মাত্র ১ রান, হাতে ৫ উইকেট। কোনোরকম সিঙ্গেল নিলেই শিরোপা রয়েল চ্যালেঞ্জার্স। এনসিপির এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবি। গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকা করনের দাবীতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন। একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। এনবিএফআই বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে: বাংলাদেশ ব্যাংকের। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট।

১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

  • প্রকাশের সময় : ৫২ মিনিট আগে
  • ২ পড়া হয়েছে

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার আটক শিবির থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরছেন তারা। এর মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আজ সোমবার  সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।এর আগে রবিবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে তাদের ফেরার কথা জানায়।প্রত্যাবাসনকালে রাষ্ট্রদূত অভিবাসীদের সঙ্গে কথা বলেন। এ সময় অভিবাসীরা লিবিয়ায় মানবপাচারের শিকার হওয়ার করুণ অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত প্রত্যাবাসীদের দেশে ফিরে নতুন উদ্যমে জীবন শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাদের নিজ নিজ এলাকায় লিবিয়ায় তাদের দুঃখ-কষ্ট, নির্যাতন, মানবপাচারের শিকার হওয়ার অভিজ্ঞতা এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতির কথা সকলের কাছে তুলে ধরার অনুরোধ জানান, যাতে অন্য কেউ এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গমনে উৎসাহিত না হয়।

amardesh24.com

মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু।

১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

প্রকাশের সময় : ৫২ মিনিট আগে