, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চট্টগ্রাম পোর্ট এটা আমাদের সম্পত্তি আমাদের কাছেই থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • প্রকাশের সময় : ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৪১ পড়া হয়েছে

নিউজ ডোস্ক।

শুক্রবার, ২৫ জুলাই , ২০২৫
 নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, এটা আমাদের সম্পত্তি। এটা আমাদের কাছেই থাকব। যারা ভিন্নভাবে প্রোপাগান্ডা করছে, আমি আশা করব তারা দেশের স্বার্থে এমন কাজ থেকে বিরত থাকবে।

আজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক মানসম্পন্ন কেমিক্যাল শেড উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গত ১৭-১৮ বছর যারা এখানে কাজ করেছেন, তারা খারাপ করেননি। তবে আরও বেশি দক্ষতা ও উৎপাদনশীলতা অর্জনের লক্ষ্যে আমরা নতুন উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি জানান, বর্তমানে এনসিটির অপারেশন ইন্টেরিম ভিত্তিতে দেওয়া হয়েছে ড্রাইডককে, যেখানে নেভিও সম্পৃক্ত রয়েছে। নতুন ব্যবস্থাপনায় গড়ে ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে যেসব কনটেইনার লোড হচ্ছে, সেগুলো সিঙ্গাপুর যাচ্ছে ট্রান্সশিপমেন্টের জন্য। সিঙ্গাপুরের অনেক পোর্টই প্রাইভেট অপারেটরের মাধ্যমে চলছে। আমাদেরও প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করতে হবে।

ট্যারিফ বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা এককভাবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। আন্তঃমন্ত্রণালয় এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের তুলনায় এখনও চট্টগ্রাম বন্দরের ট্যারিফ অনেক কম।

তিনি জানান, ১৯৮৬ সালের পর থেকে বন্দরের ট্যারিফ আর বাড়ানো হয়নি। আপনারা চিন্তা করুন, ১৯৮৬ সালের এক টাকার মূল্য এখন কত?—এই প্রশ্ন রেখে তিনি বর্তমান ট্যারিফ হালনাগাদের যৌক্তিকতা তুলে ধরেন।

আমাদের ঠিকানা

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

চট্টগ্রাম পোর্ট এটা আমাদের সম্পত্তি আমাদের কাছেই থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রকাশের সময় : ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫