
মেসির রাতটা শুরু হয়েছিল বেশ বাজেভাবে। পেনাল্টি মিস করে রেকর্ডও গড়ে ফেলেছিলেন।তবে এরপর গোল করে সব পেছনে ফেললেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জেতালেন ২-০ গোলে।
ম্যাচের পর মেসি জানালেন, পেনাল্টি মিস করলে হয়তো পরের দুই গোল হতো না! বললেন, ‘সত্যি বলতে এটা যেভাবে হলো সেটা অসাধারণ। পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটা করলে পরের দুটো গোল পেতাম না। কে জানে! তবে জয়ে, নিজের অংশগ্রহণে এবং দলের পারফরম্যান্সে আমি খুশি।’
তবে রেকর্ডের চেয়ে দলের জয়কেই বড় করে দেখলেন মেসি। তিনি বললেন, ‘সবার আগে জয়ের জন্য খুশি। এটা খুব গুরুত্বপূর্ণ, কঠিন একটা জয় ছিল। সামনের পথের জন্য এটা আমাদের মানসিক শান্তি দিয়েছে। এটা বিশ্বকাপ, এখানে সব ম্যাচই সমান এবং তীব্র।
amadertikana.com
























