, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুটবল বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল দুই মেরুতে- মেসি আর রোনালদো। দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি: সালাহউদ্দিন। সিরাজগঞ্জে ধর্ষণের ঘটনায় ২ ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে। ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। ডিএমপি ৩ যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন।

ফুটবল বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল দুই মেরুতে- মেসি আর রোনালদো।

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

ফুটবল বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল দুই মেরুতে- মেসি আর রোনালদ। সেই যুগ প্রায় শেষের পথে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের ষষ্ঠ দিনে যেন ফুটবল ঈশ্বর নিজেই নতুন এক দৃশ্যপট সাজিয়ে দিলেন। এক রাতে মাঠে নামলেন তিন প্রজন্মের তিন তারকা, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হালান্ড। আর তিনজনই নিজেদের মতো করে জানিয়ে দিলেন, বিশ্বকাপের মঞ্চ এখনও তাদেরই দখলে।

বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল শুধু মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু রাত শেষ হতে হতে গল্পটা হয়ে গেল তিন সুপারস্টারের শক্তি প্রদর্শনের এক অনন্য অধ্যায়। ফুটবলবিশ্ব যখনই ভাবে লিওনেল মেসির হয়তো আর কিছু প্রমাণ করার নেই, তখনই যেন তিনি নতুন কোনো রেকর্ড স্পর্শের নেশায় মাতেন। ৩৮ বছর বয়সেও লিওনেল মেসি যেন সময়কে বুড়ো আঙুল দেখাচ্ছেন।

নিজের ২০০তম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ জয়ে নিজের হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তিও গড়েছেন। বিশ্বকাপে এটিই তার প্রথম হ্যাটট্রিক।

ইন্টার মিয়ামিতে চোটের কারণে তাকে নিয়ে যে শঙ্কা ছিল, তা এক রাতেই উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার প্রতিটি স্পর্শে ছিল পুরনো দিনের সেই জাদু, প্রতিটি গোল যেন ফুটবল ইতিহাসের আরেকটি পৃষ্ঠা লিখে দিলো। মেসির অমরত্বের ইতিহাসে যোগ হলো আরও একটি নতুন পাতা।

মেসি যেখানে ইতিহাস ছুঁয়েছেন, সেখানে এমবাপে লিখেছেন নিজের নতুন ইতিহাস। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ জয়ে দুটি গোল করে তিনি ৫৮ গোল নিয়ে ফরাসি জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন।

amadertikana.com

ফুটবল বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল দুই মেরুতে- মেসি আর রোনালদো।

ফুটবল বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল দুই মেরুতে- মেসি আর রোনালদো।

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে