
সিরাজগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব,গত সোমবার বিকেল ৪ টায় র্যাব-৪ সিপিসি-২ ঢাকা সাভারের ইমান্দিপুর রানা প্লাজা এলাকা থেকে রসুল (২০) ও আজ বুধবার র্যাব-২ সিপিসি ৩ ঢাকার শেরেবাংলার তালতলা থেকে দুর্জয় সরকারকে (২০) গ্রফতার করে। গ্রেফতারকৃত রসুল বুদ্দ সরকারের ছেলে ও দুর্জয় সরকার মৃত হামেদ সরকারের ছেলে।
আজ বুধবার বিকেল র্যাব ১২ এর সদর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মমিনুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে মামলার বরাত দিয়ে জানান, গত ৬ জুন বিকেল ৪টায় ভিকটিম কড্ডা রেলস্টেশনে অজ্ঞাতনামা ব্যক্তির অটোভ্যানে যাত্রা করে।
Amadertikana.com

























