, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া। নিজের অবস্থান নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈদেশিক মুদ্রাসহ বক্কর নামে এক প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে এমনিতেই ব্যাকফুটে ছিল দক্ষিণ আফ্রিকা। প্রচলিত প্রথা বা নিয়ম আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন : স্পিকার। অসুস্থ খালেদা রাব্বানীকে দেখতে গেছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যুদ্ধের অবসানের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে ইরান। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া, ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে লাইনআপ নিশ্চিত করেছে দুই দল। ফুটবল বিশ্ব ভাগ হয়ে গিয়েছিল দুই মেরুতে- মেসি আর রোনালদো।

ঢাকা সিনেমার কিং খানের ভক্তদের ঈদের শুভেচ্ছা।

  • প্রকাশের সময় : ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৯৭ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।

ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশের কোটি ভক্ত ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় শাকিব খান বলেন, দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’ পরবর্তীতে এই বার্তাটি সুপারস্টার তার ব্যক্তিগত ফেসবুক পেজেও শেয়ার করেন।

প্রতিবারের মতো এবারও ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন শাকিব খান। হল দখলের লড়াইয়ে এবারও তিনি নিজের রাজত্ব অক্ষুণ্ণ রেখেছেন।

জানা গেছে, দেশের সিঙ্গেল স্ক্রিনের প্রায় সবকটিতেই মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রিন্স’। এর পাশাপাশি দেশের আধুনিক সব সিনেমাপ্লেক্সগুলোতেও বড় পরিসরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

শাকিব অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি এই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্রে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ভারতের জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১২০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

আমাদের ঠিকানা নিউজ।

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া।

ঢাকা সিনেমার কিং খানের ভক্তদের ঈদের শুভেচ্ছা।

প্রকাশের সময় : ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬