, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি। বিল পাস হওয়ার আগে জাতীয় এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আপত্তি উত্থাপন করেন।

শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

  • প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে
  • ১৬ পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।

মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছ। বিশেষ করে এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক মাস ধরে ছিল নানা জল্পনা। অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার। এতে শাকিবের বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব ও সাবিলা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব খান। দেখা যায়, নায়কের ড্র্যাডলক হেয়ার স্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলার উপস্থিতি; যা এক রোম্যান্টিক আবহের ইঙ্গিত দিচ্ছে। পোস্টারের ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…’

পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্ত ও দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। পোস্টারের কমেন্ট বক্সে জমা পড়ছে অসংখ্য মন্তব্য। এক ভক্ত মন্তব্য করেছেন, শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ! আরেকজন লিখেছেন, ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো। উল্লেখ্য, বড় বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাবে বলে জানা গেছে।

এর আগে শাকিব খান তার জন্মদিনে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন। এবার এলো তার দ্বিতীয় পোস্টার। সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো, চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

এর আগে শাকিব-সাবিলা জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো দেখা যায়। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আমাদের ঠিকানা নিউজ।

জনপ্রিয়

Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে