, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্রগ্রাম সাতকানিয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল। যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ ২ নারী নিহত। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীদের তীব্র চাপ সৃষ্টি হয়। বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম তবে সবজির দাম কিছুটা কমেছে। চট্রগ্রাম টেরিবাজার বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু ২। পদ্মা সেতুতে ১ দিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা। কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম চন্দ্র তালুকদার নামে ১ জনের মৃত্যু। সরকারি বেসরকারি স্কুলে ভর্তিতে থাকছে না লটারি, আসছে নতুন ভর্তি ব্যবস্থা। বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা: প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার বিদায়।

চট্রগ্রাম টেরিবাজার বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু ২।

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ১২ পড়া হয়েছে

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

চট্টগ্রামের টেরি বাজারে একটি বহুতল ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জনের প্রাণ গেছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামে ১২তলা ওই ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বেলা পৌনে ১২টার দিকে সেখানে দুজনের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান।

মৃত দুজন হলেন মো, ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।অসুস্থ অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে এসআই নুরুল আলম জানিয়েছেন।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ওই বহুতল ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ, কাপড়সহ বিভিন্ন দোকান রয়েছে। এর মধ্যে ভবনের পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠতলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।

আমাদের ঠিকানা নিউজ। 

চট্রগ্রাম সাতকানিয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল।

চট্রগ্রাম টেরিবাজার বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু ২।

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে