
কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
নগরীর ব্যাস্ততম এলাকা পাঁচলাইশ থানাধীন পার্কভিউ হসপির্টালের আশপাশে ভাসমান হকার, কোথাও গণপরিবহনের জটলা। ফুটপাত দখলে নানা রকম ব্যবসা বানিজ্য, তাতে মানুষ হাঁটার সুযোগ নেই। মোড়ের এক পাশ রূপ নিয়েছে পার্কভিউ হসপিটালের মোটর সাইকেল পার্কিং ব্যববসা যেখানে–সেখানে থামছে গণপরিবহন। সড়কের মাঝখানেই ওঠানামা করছেন যাত্রীরা। মোড়ের মাঝে থাকা চত্বরটিও বেহাল। এমন বিশৃঙ্খল অবস্থা চট্টগ্রাম নগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা পাঁচলাইশ মোড় পার্কভিউ হসপির্টাল।
চট্টগ্রাম নগরের সঙ্গে মুরাদপুর থেকে টেম্পুগুলো চকবাজার হইতে কোতোয়ালি পর্যন্ত সংযোগ হয়েছে এই মোড়ের। সড়কপথে নগরীর চকবাজার বেহাল অবস্হা যেতে হয় এই মোড় হয়েই। বাসও ছেড়ে যায় এই মোড় থেকে। তবে ভাসমান দোকান, ফুটপাত দখল, যান চলাচলের অব্যবস্থাপনা এই সড়কে চলাচল দুর্বিষহ করে তুলেছে। প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
প্রতিদিন এই মোড় দিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে। সকাল হলেও পুরো এলাকায় যানজট নিত্যদিনের চিত্র, নিয়ম না মেনে চলা ছোট যানবাহন, গাড়ির হর্নের শব্দ, ধুলাবালু আর সড়ক অব্যবস্থাপনায় অতিষ্ঠ আশপাশের মানুষ ও দোকানিরা। যাত্রীদের দাঁড়ানো ও চলাচলের জন্য ফুটপাত থাকলেও সেগুলো দখল করেছে ভাসমান দোকান।
চট্টগ্রাম-মুরাদপুর মির্জাপুল কাতালগন্জ সড়কের সংযোগস্থল মোড়। এর এক পাশে সড়ক ধরে গড়ে উঠেছে দেশের নামিদামি বড় বড় হসপির্টাল ইবনেসিনা,বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। অন্যদিকে পুরাতন পার্সপোর্ট অফিস সড়কে যেনো বন্যার মতো পানি জমে থাকা, অনন্যা আবাসিক প্রকল্প ও সড়ক। এ দুই সড়ক ভেদ করে চট্টগ্রাম, মেডিকেলসহ।
প্রতিদিন এই মোড় দিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে। সকাল হলেও পুরো এলাকায় যানজট নিত্যদিনের চিত্র। নিয়ম না মেনে চলা ছোট যানবাহন, গাড়ির হর্নের শব্দ, ধুলাবালু আর সড়ক অব্যবস্থাপনায় অতিষ্ঠ আশপাশের মানুষ ও দোকানিরা। যাত্রীদের দাঁড়ানো ও চলাচলের জন্য ফুটপাত থাকলেও সেগুলো দখল করেছে ভাসমান দোকান। মোটর সাইকেল পার্কিং যে যার মত করছেন ব্যবসা, নেই নিয়ম শৃংখলা।
স্থানীয় বাসিন্দা তানিয়া ফারজানা বলেন, কাজের নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে তাঁকে বের হতে হয়। শুধু পাঁচলাইশ পার্কভিউ হসপির্টাল সামনে এসে ঝটলা লেগে থাকে নেই কোন সুশূংখল মোড়েই প্রায় সময় যানজটে আটকে থাকতে হয়। মোড়ে গাড়ি থেকে নেমে নিরাপদে হাঁটার রাস্তাটুকুও নেই।
টুকটুকির ড্রাইভারের অভিযোগ, আমরা তো যানজটে বসে থাকলে লোকসান হয়, কি করব, পার্কভিউ হসপির্টালের সামনে গেলে, যানজট পড়তে হয়।
নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কের মুরাদপুর এলাকা হয়ে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক। অন্যদিকে ২ নম্বর গেট এলাকা হয়ে বায়েজিদ বোস্তামী সড়ক। এ দুই সড়কে মিলেছে এ দুই সড়ক হয়ে নগরের যানবাহন অক্সিজেন মোড় এবং এর আশপাশে এলাকায় যাতায়াত করে।
সরেজমিন গোল পাহাড় সিএসসি আার ন্যাশনাল মেহেদিবাগ মোড়ে দেখা যায়, সড়ক অংশে যেখানে–সেখানে যানবাহন যাত্রী ওঠানামা করছে। সড়কটির এক পাশে ভাসমান দোকান গাড়ি পার্কিং বাসগুলো দাঁড়িয়ে থাকে। সেখান থেকে চট্টগ্রামের নিউ মার্কেট রিয়াজুদ্দিন বাজার হয়ে ছেড়ে যায়। যাত্রী ও বাসের কারণে এ অংশে পথচারী চলাচল করে মূল সড়ক দিয়ে।
আমাদের ঠিকানা নিউজ।


























