, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মইজ্জ্যারটেক স্ত্রীকে ছুরিঘাতক স্বামী গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ পড়া হয়েছে

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

চট্রগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুর দুইটার দিকে রাজবাড়ী জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মইজ্জ্যারটেকের একটি নির্জন জঙ্গলে নিয়ে সানোয়ারা বেগম (৪২) নামের ওই নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমান। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সানোয়ারা বেগম বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত আছেন।পারিবারিক সূত্র জানায়, এটি তার দ্বিতীয় বিয়ে ছিল এবং বর্তমান স্বামী হাবিবুরের সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার দিন বিকেলে হাবিবুর কৌশলে সানোয়ারাকে একটি বিরিয়ানির রেস্তোরাঁয় নিয়ে যান এবং সেখান থেকে নির্জন স্থানে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, ঘটনার পর অভিযুক্ত হাবিবুর খাগড়াছড়ির পানছড়ি হয়ে আত্মগোপনে ছিলেন। তাকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

মইজ্জ্যারটেক স্ত্রীকে ছুরিঘাতক স্বামী গ্রেপ্তার।

প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬