, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হঠাৎ ফেসবুকে ইনকিলাব জিন্দাবাদ।

  • প্রকাশের সময় : ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হঠাৎ ফেসবুকেএকটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন।আজ শনিবার দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ইনকিলাব জিন্দাবাদ, দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

অন্যদিকে একই দিন সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে ভিন্ন সুর শোনা যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-র বক্তব্যে। তিনি বলেন, “বাংলা ভাষাকে যদি সত্যিকারের মায়ের ভাষা হিসেবে ধারণ করতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, “আমরা বাংলা ভাষা ও তার ইতিহাস নিয়ে যথেষ্ট যত্নবান নই, যে জাতি নিজের ইতিহাস জানে না জানার কারণেই আমাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠে না।”

তিনি মন্তব্য করেন, আজকের জেন-জি ‘ইনকিলাব’ বললে আমার কষ্ট হয়। সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। কিন্তু এখন দেখি সমাজ উল্টো দিকে হাঁটছে। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো নতুন শব্দ শুনছি।

আমাদের ঠিকানা নিউজ।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হঠাৎ ফেসবুকে ইনকিলাব জিন্দাবাদ।

প্রকাশের সময় : ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬