, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে সম্পত্তি মালিকানার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার। সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  হরমুজ প্রণালি অতিক্রমের প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিত পাওয়ার পর তেলের দাম কমেছে। দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর। কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নবম পে-স্কেল বাস্তবায়ন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট। অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমণ করেছে।

সৌদি আরবে সম্পত্তি মালিকানার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার।

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে
প্রবাসী ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য সৌদি আরবে সম্পত্তি মালিকানার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকা। এ লক্ষ্যে চালু করা হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌদি প্রপার্টিজ পোর্টাল। যার মাধ্যমে এখন থেকে বিদেশিরা সহজেই সম্পত্তি কেনার আবেদন করতে পারবেন।
সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (REGA) জানিয়েছে, নতুন বিদেশি রিয়েল এস্টেট মালিকানা আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর আওতায় সৌদির ভেতরে ও বাইরে থাকা আবেদনকারীরা ডিজিটালভাবে সম্পত্তি ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
নতুন এই পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা অনুমোদিত সম্পত্তির তালিকা দেখতে, মালিকানার ধরন যাচাই করতে, প্রয়োজনীয় শর্ত পূরণ করতে এবং আবেদন জমা দিয়ে তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
সৌদিতে বসবাসরত বিদেশিরা তাদের ইকামা নম্বর ব্যবহার করে সরাসরি আবেদন করতে পারবেন। অন্যদিকে, দেশের বাইরে থাকা বিদেশিদের আগে সৌদি দূতাবাস বা মিশনের মাধ্যমে একটি ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করতে হবে। বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকে আবেদন করার আগে ‘ইনভেস্ট সৌদি’ প্ল্যাটফর্মে নিবন্ধন করে জাতীয় ইউনিফায়েড নম্বর সংগ্রহ করতে হবে।
তবে মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা আগের মতোই বিশেষ বিধিনিষেধের আওতায় থাকবে। এই দুই পবিত্র নগরীতে কেবল সৌদি কোম্পানি এবং মুসলিম ব্যক্তিরাই সম্পত্তির মালিক হতে পারবেন।
বিশ্লেষকদের মতে, সৌদির এই পদক্ষেপ দেশটির রিয়েল এস্টেট খাতে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াবে এবং ভিশন ২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি প্রবাসী ও বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
amadertikana.com

সৌদি আরবে সম্পত্তি মালিকানার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার।

সৌদি আরবে সম্পত্তি মালিকানার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার।

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে