, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, তদন্ত প্রতিবেদন দাখিল।

  • প্রকাশের সময় : ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে

মো, তৌহিদুল ইসলাম- চট্রগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালি বাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।এর আগে মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে এ প্রতিবেদন জমা দেয় রাঙ্গুনিয়া থানা পুলিশ।

প্রতিবেদনে রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি মামলাটির দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

যাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, তারা হলেন— রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

অভিযুক্ত অন্যরা হলেন—আওয়ামী লীগ নেতাকর্মী মো. সরওয়ার, নাজিমুদ্দিন, রাসেল, মহসীন, জাহেদ, আলমগীর, নঈমুল ইসলাম, পাভেল বড়ুয়া, মো. জাহেদ, ইকবাল হোসেন, নাহিম, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা ও মো. হারুন।

মামলার বাদী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক জানান, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় পুলিশ ২৬ জন আসামিকেই অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। পরবর্তী শুনানির দিনে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি করবেন।প্রতিবেদন গ্রহণ করা হলে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাদের বহনকারী গাড়িবহরে রাঙ্গুনিয়ার ইছাখালি বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। সেদিনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ হামলার জন্য আওয়ামী লীগ নেতা ও তৎকালীন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হাছান মাহমুদকে দায়ী করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ২২ জুন বিএনপিপন্থী আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ২৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, তদন্ত প্রতিবেদন দাখিল।

প্রকাশের সময় : ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬