, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটাল টিম জিম্বাবোয়ে (T20 World Cup)।

  • প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে
  • ১২ পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক।

জমে উঠেছে টি ২০ বিশ্বকাপের মহারণ। গতকাল ১৩ ফেব্রুয়ারী কলম্বোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটাল টিম জিম্বাবোয়ে (T20 World Cup)।বিশ্বকাপের ১৯ তম ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৭০ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল জিম্বাবোয়ে। ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। মারুমানি এবং বার্ল দুজনেই ৩৫ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া ব্যাটাররা। মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তাঁর ৩১ রানের ইনিংস দলকে খুব বেশি এগিয়ে নিতে পারেনি। একমাত্র লড়াই দেখা যায় ম্যাট রেনশোর ব্যাটে। তিনি ৪৪ বলে ৬৫ রান করে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন অস্ট্রেলিয়াকে। কিন্তু অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তাঁর লড়াই বিফলে যায়।

আমাদের ঠিকানা নিউজ।

কলম্বোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটাল টিম জিম্বাবোয়ে (T20 World Cup)।

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে