, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি। বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনা। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে নজরুল বর্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ কেজি ৭২ গ্রাম স্বর্ণ জব্দ। ১০ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি, অগণিত ক্লাব শিরোপা-রোনালদোর। সৌদি আরবে সম্পত্তি মালিকানার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার। সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু।

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি।

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে
আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেস। ম্যাচে দলের প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ পৌঁছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।
শুধু গোলই নয়, এই ম্যাচে আরও কয়েকটি অনন্য কীর্তিও গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মেসি। একই সঙ্গে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপে ২০ গোলের রেকর্ড গড়লেন।কেপ ভার্দের বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপে ১৮টি ভিন্ন দেশের বিপক্ষে জাল খুঁজে পাওয়ার কীর্তিও গড়েছেন মেসি, যা আর কোনো ফুটবলারের নেই।
নকআউট পর্বে তার অবদানও পৌঁছেছে নতুন উচ্চতায়। এ পর্যন্ত শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ১২টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। বিশ্বকাপের নকআউটে এটি যৌথভাবে সর্বোচ্চ গোল-অবদান। এই তালিকায় ১১টি গোল-অবদান নিয়ে পরের অবস্থানে রয়েছেন পেলে ও কিলিয়ান এমবাপ্পে।
এছাড়া বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার প্রথম ফুটবলারও এখন মেসি। একই সঙ্গে একাধিক বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে সাত গোল করার পর চলমান আসরেও সেই সংখ্যায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।
amadertikana.com

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি।

আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি।

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে