, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্রগ্রামের মিরসরাইয়ে ট্রাক-সিএনজি দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২, আহত ৩।

  • প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১২ পড়া হয়েছে

মো, তৌহিদুল ইসলাম: চট্রগ্রাম।

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ সহ ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩ জন।আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এই দূর্ঘটনা ঘটে৷

জানা যায়, দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক ৷ এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক মাদরাসা শিক্ষার্থীসহ সহ ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩ জন।

নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি শিক্ষার্থী ও সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়৷ এতে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেনীর শিক্ষার্থী৷ অন্যজনের এখনও পরিচয় জানা যায়নি৷ দূর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট৷ উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ারসার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ৷

চট্টগ্রাম জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি৷ দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দিই৷ ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি৷ হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে আশংকাজনক অবস্থায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ৷

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

চট্রগ্রামের মিরসরাইয়ে ট্রাক-সিএনজি দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২, আহত ৩।

প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬