, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চেয়ারম্যান হিসেবে ৪ বছর পর শপথ নেতার।

  • প্রকাশের সময় : ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

দীর্ঘ আইনি লড়াই এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মুহা, শফিকুল ইসলাম।২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাওলানা সাইয়েদ আহমদ ‘চশমা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি বিজয়ী হলেও উপজেলা পর্যায়ে ফলাফল বদলে দেওয়া হয়।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. সামছুল আলমকে মাত্র ১১ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। ভুক্তভোগী প্রার্থীর দাবি অনুযায়ী, পেশিশক্তি ব্যবহার করে জনরায়কে পাল্টে দেওয়া হয়েছিল।

ফলাফল কারচুপির বিরুদ্ধে সাইয়েদ আহমদ আদালতের দ্বারস্থ হন। সাড়ে তিন বছর আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ২৪ মে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান রায় প্রদান করেন। সাইয়েদ আহমদ ৪৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। বিবাদী পক্ষ এই রায়ের বিরুদ্ধে গত বছরের ১০ ডিসেম্বর পুনরায় আপিল করলেও উচ্চতর আদালত পূর্বের রায়টি বহাল রাখেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহমদ বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে আজ সত্যের জয় হয়েছে। যে মামলা ছয় মাসে শেষ হওয়ার কথা ছিল, তা শেষ হতে চার বছর লেগে গেল। এতে আমার ইউনিয়নের ভোটাররা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

চেয়ারম্যান হিসেবে ৪ বছর পর শপথ নেতার।

প্রকাশের সময় : ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬