, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি। রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী আইনজীবীর। ৩৮ হাজার মামলায় ৯ কোটি টাকা জরিমানা। এমপি হতে হান্নান মাসউদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন। মিয়ানমারের অভ্যন্তরে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে এক কিশোর নিহত। নতুন এক ঐতিহাসিক অর্জন যোগ হলো লিওনেল মেসির। স্বেচ্ছায় প্রেমের টানে ঘর ছেড়ে সংসার পেতেছে বলে পুলিশের তদন্তে। মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। প্রধান মন্ত্রীর সঙ্গে ইউএনডিপির সাক্ষাৎ। আবারও কমেছে স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট।

চান্দগাঁও মোহরা বাসায় ঢুকে ব্যবসায়ি হত্যা চেষ্টা: হত্যাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • প্রকাশের সময় : ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ৬১ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

সোমবার ০৪ আগস্ট ২০২৫

নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

আসামি মো. নুরুল হক (২৭) কক্সবাজারের নুনিয়ারছড়া শফি রহমানের বাড়ির মৃত মো. শফি উল্লাহ’র ছেলে। সে মোহরা এ এল খান স্কুলের পাশে ৮ নম্বর পুলের গোড়া রেলবিট এলাকায় থাকতো।

চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকার বালু ব্যবসায়ী মো. ইউনুছ খাঁন মোহরা কামাল বাজার এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে সিএনজি অটোরিকশা নিয়ে উত্তর মোহরা হাবিবুল্লাহ চৌধুরী রোড আকবর আলী সুকানীর বাড়ি এলাকায় যান। বসতঘরে ঢোকার পর তাকে অনুসরণ করে ২টি মোটরসাইকেল নিয়ে আসা আসামি মো. নুরুল হক ও তার সহযোগীরা। তারা ইউনুছ খাঁনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

আহত ব্যবসায়ী ইউনুছ খাঁন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চান্দগাঁও থানার মামলা দায়ের করা হয়।চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের চেষ্টা চলছে এবং অন্য সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আমাদের ঠিকানা

রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম আগের রূপে ফিরেনি।

চান্দগাঁও মোহরা বাসায় ঢুকে ব্যবসায়ি হত্যা চেষ্টা: হত্যাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশের সময় : ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫