, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর হাটহাজারী ৩ ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ অভিযান।

  • প্রকাশের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

রবিবার ২০ জুলাই ২০২৫

উত্তর হাটহাজারী ৩ ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ অভিযা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে-মাসুম
হাটহাজারীর উন্নয়নের স্বার্থে এবং বিএনপিকে শক্তিশালী
করতে মীর হেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ২০০৯ সালের পর থেকে ২০২৪’র ৫ই আগস্ট পর্যন্ত স্বৈরাচারের হাতে জিম্মি ছিল। এই সাড়ে ১৫ বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সহ বিরোধী মতের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ আগস্টের পর বিএনপির জনপ্রিয়তায় কিছু সংখ্যক দল বিএনপি এবং কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপ্রচারের মাধ্যমে সাধারণ জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এধরণের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার জন্য এবং আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন পুনরুদ্ধারের জন্য হাটহজারীর উন্নয়নের স্বার্থে এবং বিএনপিকে শক্তিশালী করতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি গতকাল আগামী ২১ জুলাই উত্তর হাটহাজারীর ফরহাদাবাদ, ধলই ও মির্জাপুর ইউনিয়নের বিএনপির সদস্য সংগ্রহ অভিযান সফল করার লক্ষ্যে ৩নং মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করতে গিয়ে সর্বসাধারণের নিকট এ আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মুহাম্মদ আলী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল বশর, মুহাম্মদ আবুল হাশেম, মুহাম্মদ সালেহ উদ্দীন, মাওলানা শামসুল আলম, মাওলানা মুহাম্মদ কাশেম, মুহাম্মদ আমির, মুহাম্মদ সালাহ উদ্দিন, মুহাম্মদ এরশাদুল আলম, মুহাম্মদ নুর মিয়া প্রমুখ

নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কালে সৈয়দ মোস্তফা আলম মাসুম আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগী নেতৃত্বে আগামীর বাংলাদেশের কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য হাটহাজারী থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলালের নেতৃত্বে হাটহাজারীর শান্তিপ্রিয় জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

উত্তর হাটহাজারী ৩ ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ অভিযান।

প্রকাশের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫