
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনকরা হয়েছে। বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে মোট ১৫১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্যদের পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা এবং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্ব পালন করবে।
amadertikana.com























