, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নগরীর বিভিন্ন মোড়ে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এসব যানবাহনকে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ কেজি ৮২০ গ্রাম গাঁজা, একটি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার। বিপিএসএ ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ  কার্যনির্বাহী কমিটি গঠন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে। বিতর্কিত সিদ্ধান্তে পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা। বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ।

এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ৬ বছর পর যুবকের যাবৎ জীবন কারাদন্ড।

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ৫ পড়া হয়েছে

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনা দায়ের করা মামলায় ছয় বছর পর মো. রাজীব (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।এর আগে (৬ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল আসামি মো. রাজীবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে নগরের পতেঙ্গা থানার কাটঘর হিন্দুপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।দীর্ঘদিন ধরে আসামি রাজীব বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে তরুণীর মা কর্মস্থলে থাকার সুযোগে রাজীব ওই বাসায় যান।

কথোপকথনের একপর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর রাজীব ঘরের ওয়াশরুমে ঢুকলে ভুক্তভোগী বাইরে থেকে দরজা আটকে প্রতিবেশীদের খবর দেন। পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন এসে রাজীবকে ওয়াশরুম থেকে বের করেন। পরবর্তীতে ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় ২০২০ সালের গত ৯ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। ২০২০ সালের ১৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

amadertikana.com

জনপ্রিয়

নগরীর বিভিন্ন মোড়ে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এসব যানবাহনকে।

এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ৬ বছর পর যুবকের যাবৎ জীবন কারাদন্ড।

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে