, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নগরীর বিভিন্ন মোড়ে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এসব যানবাহনকে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ কেজি ৮২০ গ্রাম গাঁজা, একটি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার। বিপিএসএ ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ  কার্যনির্বাহী কমিটি গঠন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে। বিতর্কিত সিদ্ধান্তে পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা। বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ।

বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ।

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ৪ পড়া হয়েছে

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৭ জুলাই মঙ্গলবার থেকে ১০ জুলাই বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বারৈয়াঢালা রেঞ্জ কার্যালয় থেকে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে, বন্ধের সময়কালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

এবিষয়ে কথা বলতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইলে যোগাযোগ করার একধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশী। এসময় ঝরনায যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেকোন ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমেই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় প্রাণহানির মতো ঘটনা ঘটে। সে কারণে এবার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সাময়িকভাবে ঝর্ণাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

amadertikana.com

জনপ্রিয়

নগরীর বিভিন্ন মোড়ে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এসব যানবাহনকে।

বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ।

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে