, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ কেজি ৭২ গ্রাম স্বর্ণ জব্দ। ১০ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি, অগণিত ক্লাব শিরোপা-রোনালদোর। সৌদি আরবে সম্পত্তি মালিকানার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার। সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  হরমুজ প্রণালি অতিক্রমের প্রস্তুতি নিচ্ছে এমন ইঙ্গিত পাওয়ার পর তেলের দাম কমেছে। দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর।

বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি, অগণিত ক্লাব শিরোপা-রোনালদোর।

  • প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে
  • ১ পড়া হয়েছে

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল, ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি, অগণিত ক্লাব শিরোপা-রোনালদো অর্জনের খাতা প্রায় পরিপূর্ণ। তবে একটি অধ্যায় এখনো বাকি। আরাধ্য বিশ্বকাপ শিরোপা। এবারের বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালকে অনেকেই শিরোপার দাবিদার হিসেবে দেখছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে দাবি যেন কিছুটা ফ্যাকাসে হয়ে গেছে। তবে একজন রোনালদো আছেন বলেই হয়তো আশা ছাড়ছেন না পর্তুগিজ সমর্থকরা। বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের ম্যাচে শুক্রবার ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। যে দল হারবে তারা ছিটকে যাবে শিরোপার রেস থেকে। কী নিদারুণ নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে তারা। দুই কিংবদন্তি রোনালদো এবং লুকা মদ্রিচ একে অপরের মুখোমুখি হচ্ছেন। হয়তো নিজেদের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটাও খেলে ফেলবেন এদিন।

এদিকে, মহারণে নামার আগে পাঁচ শব্দে সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে পর্তুগিজ সমর্থকদের কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে কয়েক শব্দ জুড়ে দিয়েছেন, ‘মেক আস ফিল অ্যাট হোম।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যেন মনে হয় আমরা ঘরের মাঠে খেলছি।’ এই পোস্ট থেকে স্পষ্ট, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের সমর্থকদের মাঠে এসে সমর্থনের আহ্বান করেছেন তিনি। যে কোনও খেলায় সমর্থন খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলগত খেলায় এমন কিছু মুহূর্ত আসে, যখন সমর্থকরা খেলোয়াড়দের তাঁতিয়ে দেন। সমর্থকদের সরব উপস্থিতি ফুটবলারদের আরও ভালো খেলতে উৎসাহিত করে। সেই উৎসাহটাই হয়তো চাচ্ছেন রোনালদো।

amadertikana.com

নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে।

বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি, অগণিত ক্লাব শিরোপা-রোনালদোর।

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে