, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে।

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ৫ পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথম দিকেই জানানো হয়েছিল এবার বর্ষা মৌসুম জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পার। সংস্থাটির সেই পূর্বাভাসই যেন সত্যি হতে চলছে। জুনের শুরুতে যেখানে প্রচুর বৃষ্টি হওয়ার কথা সেখানে দেশজুড়ে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলতি জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জুনের দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে সোমবার আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ মাসে দুই থেকে তিনটি ‘মৃদু’ থেকে ‘মাঝারি’ তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপপ্রবাহ চলাকালে কিছু এলাকায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।এ পূর্বাভাস এমন এক সময় এল যখন সোমবার টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা ছাড়াও বরিশাল বিভাগের ছয় জেলা, রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ৪০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সংস্থাটির পূর্বাভাস পর্যাকলোচনায় দেখা যায়, জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে একাধিক মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।বর্ষার আগমন ঘটলেও স্বাভাবিকের চেয়ে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের প্রথমার্ধেই সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিস্তার লাভ করবে। এ মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করতে পারে।অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সংবাদমাধ্যমে বলেন, জুন মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরমধ্যে বর্তমানে চলমান তাপপ্রবাহ অন্তর্ভুক্ত আছে। এ মাসে দেশে বিছিন্নভাবে একাধিক তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

দেশের কোথাও তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে ‘মৃদু তাপপ্রবাহ’ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় ‘মাঝারি’ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে ‘তীব্র তাপপ্রবাহ’ বলা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে সেটিকে ধরা হয় ‘অতি তীব্র তাপপ্রবাহ’।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আবওহাওয়া অধিদপ্তর জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ফলে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকতে পারে।

জুনে বঙ্গোপসাগরে একটি থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকার কথা তুলে ধরে তিনি বলেন, এর মধ্যে একটি পরিণত হতে পারে মৌসুমী নিম্নচাপে। মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার বিস্তার থাকবে। এ মাসে দেশে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ও হতে পারে।

জুন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীর পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

amadertikana.com

জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে।

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে