, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি। বিল পাস হওয়ার আগে জাতীয় এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আপত্তি উত্থাপন করেন। আবু সাঈদ হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কাল রাত হতে ইন্টারনেটের সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে। মামলার শুনানি শেষে আদালত থেকে নামানোর সময় সিঁড়িতে পড়ে যান সাবেক স্পিকার ড, শিরিন। বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ নাসা শ্রমিকদের। জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না বললেন জ্বালানিমন্ত্রী সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা। ইলেকট্রিক ভেহিকেল–ইভি) সেবা চালু করা হয়েছে।আজ  যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা।

একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি।

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ৯ পড়া হয়েছে

মেজবাহ উদ্দীন: ঢাকা।

একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা বলে মন্তব্য করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ পুলিশ একাডেমিতে (সারদা) ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো। যে পেশার মূলমন্ত্র হলো- সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে।

এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর এবারের প্যারেডে অংশ নেন। তাদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানরা।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি।

একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি।

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে