, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকা করনের দাবীতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন। একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। এনবিএফআই বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে: বাংলাদেশ ব্যাংকের। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। কর্ণফুলী ও দেশের নদ নদী রক্ষায় সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার। শার্ট অপরিবর্তিত রেখে প্যান্টের রং পরিবর্তন হতে যাচ্ছে পুলিশের পোশাকে। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব কতৃক আয়োজিত বিশ্ব গণমাধ্যম দিবস পালন। সাবেক  আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। উল্টো পথে আসা যানবাহনের কারণে বাকলিয়ায় বেড়েছে দুর্ঘটনা। ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

কক্সবাজার সদরের মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত।

  • প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৭ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজার সদরের মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহ হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ শনিবার ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রিফাত জানান, রিসান, আরফাত ও সানি একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে তারা সামনে থাকা একটি টমটমকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, নিহত আরফাত দরগাহ স্টেশন এলাকার বাসিন্দা। অপরদিকে রিসান ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। একই এলাকার নুরুল আলমের ছেলে সানি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে সম্মিলিত সহযোগিতা কামনা করেন। অব্যাহত দূর্ঘটনায় উদ্বেগ জানান।মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকা করনের দাবীতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন।

কক্সবাজার সদরের মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত।

প্রকাশের সময় : ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬