, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন ফোন পিক্সেল ১০এ এসেছে ভারতের রাহুল অরুণোদয় ব্যানার্জি ও জুবিন গার্গ, দুজনের কেউই আর বেঁচে নেই। রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। লাইসেন্স ছাড়া কিংবা লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে ভিন্ন ধরনের যান চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান: বিআরটি এ। কক্সবাজার সদরের মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত। রাজধানীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ৫ জনের মরদেহ উদ্ধার। সমাজসেবক ও ধার্মিক শামসুল হকের ইন্তেকালে বিশিষ্টজনদের শোক। সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে : সরকার। (টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ: অধ্যক্ষের।

(টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন।

  • প্রকাশের সময় : ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ পড়া হয়েছে

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্নহয়েছে। এতে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।

২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।
ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএ’র বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমানসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন ফোন পিক্সেল ১০এ এসেছে

(টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন।

প্রকাশের সময় : ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬