, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকা করনের দাবীতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন। একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। এনবিএফআই বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে: বাংলাদেশ ব্যাংকের। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। কর্ণফুলী ও দেশের নদ নদী রক্ষায় সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার। শার্ট অপরিবর্তিত রেখে প্যান্টের রং পরিবর্তন হতে যাচ্ছে পুলিশের পোশাকে। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব কতৃক আয়োজিত বিশ্ব গণমাধ্যম দিবস পালন। সাবেক  আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। উল্টো পথে আসা যানবাহনের কারণে বাকলিয়ায় বেড়েছে দুর্ঘটনা। ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ: অধ্যক্ষের।

  • প্রকাশের সময় : ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩৫ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ হয়ে শাহেদা আহমেদ (৫০) নামে এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে রোববার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাঁর স্বামী জসিম উদ্দিন।

এর আগে গত ২৫ মার্চ বুধবার জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে ঈদ ছুটি কাটাতে এসে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিদগ্ধ হন অধ্যক্ষ শাহেদা আহমেদ।

নিহতের স্বজনেরা জানান, ঢাকার অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ পরিবারের সঙ্গে ঈদ ছুটিতে নিজ গ্রামের বাড়িতে এসেছিলেন। গত ২৫ মার্চ বুধবার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি দগ্ধ হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অধ্যক্ষ শাহিদা আহমেদকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ওই ঘটনায় একজন দগ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার স্বজনেরা। পরে তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এ বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আমাদের ঠিকানা নিউজ।

জনপ্রিয়

গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকা করনের দাবীতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন।

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ: অধ্যক্ষের।

প্রকাশের সময় : ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬