, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু। ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মাত্র ১ রান, হাতে ৫ উইকেট। কোনোরকম সিঙ্গেল নিলেই শিরোপা রয়েল চ্যালেঞ্জার্স। এনসিপির এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবি। গোমতী নদীর টেকসই বাঁধ নির্মাণ ও পাকা করনের দাবীতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন। একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। এনবিএফআই বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে: বাংলাদেশ ব্যাংকের। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট।

চট্রগ্রাম সাতকানিয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল।

  • প্রকাশের সময় : ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৮২ পড়া হয়েছে

চট্রগ্রাম সাতকানিয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফি অনুষ্ঠিত।

মো, রোকন ভূইয়া: চট্রগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১৯ মার্চ কেরানীরহাটস্থ আল আকসা কিচেন রেস্টুরেন্টের হলরুমে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বিনিময় এবং দীর্ঘদিনের স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া রোকনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব তানভির এবং প্রধান উপদেষ্টা মো. জাহাঙ্গীর উপস্থিত থেকে আগতদের স্বাগত জানান। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন যে এ ধরনের আয়োজন কেবল ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি প্রাক্তনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার একটি সেতুবন্ধন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য শহিদুল ইসলামসহ যুগ্ম সম্পাদক হুমায়ন কবির ও হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিক নুরুল আমিন এবং ব্যবসায়ী মহলের প্রতিনিধি হিসেবে শহিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল ও আনিস উপস্থিত ছিলেন। প্রবাসীদের পক্ষ থেকে মিঠুনসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে দোয়া করা হয়। একটি অরাজনৈতিক ও সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ আগামীতে আরও বৃহত্তর পরিসরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন

 আমাদের ঠিকানা নিউজ।

মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু।

চট্রগ্রাম সাতকানিয়া প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল।

প্রকাশের সময় : ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬