, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টারশিপ জুস কারখানায় সিলিন্ডারে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ১১জন দগ্ধ।

  • প্রকাশের সময় : ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০ পড়া হয়েছে

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

নগরীর বায়েজিদ অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের স্টারশিপ জুস কারখানায় সিলিন্ডারে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ১১জন দগ্ হয়েছেন।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ কারখানার ওই কক্ষে ভয়াবহ রকমের বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণে কারখানার অন্যান্য ভবনের জানালার কাচসহ আশেপাশের এলাকায়ও কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙ্গে পড়ে।

বিস্ফোরণের পর কারখানাটির ওই কক্ষটিতে আগুন ধরে যায়। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আগুন আয়ত্ত্বে নিয়ে আসলেও ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, স্টারশিপ জুস কারখানার ভেতরে জুসের জন্য ব্যবহৃত বোতল তৈরির ইনজেকশন মোল্ডিং মেশিনের কম্প্রেসার সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে থাকা কার্টন ও শিটসহ বিভিন্ন দাহ্য বস্তুতে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ এবং আগুনে শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এই সময় হুড়োহুড়ি করে শ্রমিকদের অনেকেই বাইরে বেরিয়ে আসে। ওই কক্ষটিতে আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়।

আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুত কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়েছিল। কারখানার একজন কর্মকর্তারা উদ্বৃতি দিয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয় যে, বিস্ফোরণে মোট ১১ জন আহত হয়েছেন এবং সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আমাদের ঠিকানা।

স্টারশিপ জুস কারখানায় সিলিন্ডারে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ১১জন দগ্ধ।

প্রকাশের সময় : ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬