, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান।

  • প্রকাশের সময় : ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে

নিউজ ডেস্ক।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল আছে যাদের জনগণ গুপ্ত পরিচয়ে চেনে। সেই গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা ও ন্যায়বিচার আশা করতে পারে না।

আজ বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন,‘বাংলাদেশ চলবে জনগণের রায়ের মাধ্যমে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণই নির্বাচন করে ঠিক করবে, কে হবে তাদের জবাবদিহির সরকার।’

বরিশালের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ অঞ্চলের সবচেয়ে বড় সংকট নদীভাঙন। এটি রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। বহু উন্নয়নকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলো শেষ করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির শাসনামলে অনেক উন্নয়নকাজ শুরু হয়েছিল, নানা কারণে সেগুলো শেষ করা যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাগুলো আরও জমেছে। বিএনপি ক্ষমতায় এলে এসব অমীমাংসিত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে।’

নারীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন,‘নারীদের ঘরে বন্দী রেখে কোনো দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই প্রত্যাশিত একটি উন্নত ও সম্মানজনক রাষ্ট্র গড়া সম্ভব।’

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণ,পূর্ব থেকে পশ্চিম— সারা দেশে জনসভা ও নির্বাচনি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। এসব জনসভায় তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি নারী ও তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথাও গুরুত্ব পাচ্ছে তার বক্ত

আমাদের ঠিকানা।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান।

প্রকাশের সময় : ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬