, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ আজ

  • প্রকাশের সময় : ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার  চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের পাঁচটি স্থানে ধারাবাহিক সমাবেশে অংশ নেবেন। এ লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

দলীয় সূত্র জানায়, সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সকালে কক্সবাজার জেলার মহেশখালীতে সকাল ৯টায় এবং কক্সবাজার সদরে সকাল ১০টায় সমাবেশে বক্তব্য দেবেন। এরপর লোহাগাড়া উপজেলার পদুয়ায় দুপুর ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশগুলোকে ঘিরে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ নির্মাণসহ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সমাবেশ সফল করতে গত শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সমাবেশগুলোতে জামায়াত আমির চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরবেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াত আমিরকে চট্টগ্রামে স্বাগত জানাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। এই সমাবেশগুলো নগরীর ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে তিনি আজ।

আমাদের ঠিকানা নিউজ। 

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ আজ

প্রকাশের সময় : ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬