, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বদলে যাচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব কাল থেকে যে নিয়ম।

  • প্রকাশের সময় : ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

বদলে যাচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব কাল থেকে যে নিয়ম

নিউজ ডেস্ক।

মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

জনপ্রিয় প্ল্যাটফর্ ইউটিউব, এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করেন। বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করেন এখানে। যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়।

আর এই ভিউ থেকেই আয় করেন কনটেন্ট ক্রিয়েটররা। তবে এবার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম আনলো ইউটিউব। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দুঃসংবাদ বটে! নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না।

আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই বদল আনতে চলেছে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির? তার পেছনে আছে বিশেষ এক কারণ। মূলত যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি।

অনেক ইউটিউবাররাই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন। শুধু তাই নয় সম্প্রতি দেখা গিয়েছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন।

মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে নতুন এই পদক্ষেপ নিতে চলেছে গুগলের প্ল্যাটফর্মটি।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ সর্বদা ইউটিউবারদের নিজস্ব বানানো ভিডিও প্ল্যাটফর্মটিতে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন হচ্ছে। তাই আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবে আপলোড করা সব ভিডিও মূল্যায়ন করবে সংস্থাটি এবং সেই অনুযায়ী নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে। এতে যারা আসল কনটেন্ট ক্রিয়েটর তাদের লাভ হবে এবং যারা অসাধু উপায়ে অন্যের কনটেন্ট চুরি করছিল এতদিন তাদের আয়ের পথ বন্ধ হবে।

আমাদের ঠিকানা

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

বদলে যাচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব কাল থেকে যে নিয়ম।

প্রকাশের সময় : ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫