নিউজ ডেস্ক।
প্রধানমন্ত্রীর-এর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নিবলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে কোন দেশ সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।
এ প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।




















