, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংসদীয় আসনের পুরো ভোট বাতিলের ক্ষমতা ফেরত চাইল ইসি।

  • প্রকাশের সময় : ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৫৭ পড়া হয়েছে

সংসদীয় আসনের পুরো ভোট বাতিলের ক্ষমতা ফেরত চাইল ইসি

আমাদের ঠিকানা ডেস্ক।

শুক্রবার ১১ জুলাই ২০২৫

জাতীয় সংসদের কোনো আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগে পুরো আসনের ভোটের ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ইসি শুধু সেসব ভোটকেন্দ্রের ভোট স্থগিত বা বাতিল করতে পারে যেখানে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। তবে একটি সংসদীয় আসনের পুরো ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা তাদের নেই।
ইসির পক্ষ থেকে পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আশা প্রকাশ করেছেন, সরকার ইসিকে এ বিষয়ে আগের ক্ষমতা ফিরিয়ে দেবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোট বাতিলের ক্ষমতা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা ও কারচুপির দায়ে আমাদের শুধু কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা ছিল। এখন আমরা শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছি। আশা করছি সরকার আমাদের পূর্বের এই ক্ষমতা ফিরিয়ে দেবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ মে আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছিল, যেখানে ইসিকে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। বর্তমানে সরকার এ আইনের সংশোধন চায়।

নির্বাচনে ব্যাপক অনিয়ম হলে শুধু কেন্দ্র নয়, পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে ফিরিয়ে দিতে আইনের দিক খতিয়ে দেখার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

সংসদীয় আসনের পুরো ভোট বাতিলের ক্ষমতা ফেরত চাইল ইসি।

প্রকাশের সময় : ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫