, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক।

  • প্রকাশের সময় : ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী।

রাজশাহী মহানগরের দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আট করেছে পুলিশ।গতকাল শনিবার (১৪ মার্চ) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে দামকুড়া থানাধীন হরিপুর ইউনিয়নের আলীমগঞ্জ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ২০০ বোতল ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করে এবং মো. রহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি রাজশাহীর পবা উপজেলার রাশিয়াডাঙ্গা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

দামকুড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর–৪, তারিখ ১৪ মার্চ ২০২৬। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ঠিকানা নিউজ।

২০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক।

প্রকাশের সময় : ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬