, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি খুলনায় ছুরিঘাতকে একজন নিহত ২ জন আহত। Eastern Refinery Limited (ইআরএল)-এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন;বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদির একটা লক্ষণ। সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এডভোকেট হাসনা হেনা। প্রধান মন্ত্রীর সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অনলাইন-অফলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

  • প্রকাশের সময় : ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৪০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৫৩ বিজিবি)। এর আগে সোমবার  সকাল সাড়ে ৬টা থেকে ০৮টা পর্যন্ত জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কালিনগর গ্রাম হতে ০৮টি এবং বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ০২টি ভারতীয় গরু জব্দ করে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

তিনি জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১০টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত ১০টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে জব্দকৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারী’২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার ৩৩টি গরু ও ০২ টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি।

আমাদের ঠিকানা নিউজ।

জনপ্রিয়

১০ দিনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালি

১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

প্রকাশের সময় : ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬