, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩। প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ জনকে পূর্ন বন্টন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস আটক। প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেদ্ধ ঘোষণা। যোগ্য নেত্রী গোলতাজ বেগমকে, চট্টগ্রাম মহানগর থেকে মনোনীত করার আহ্বান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। কালামিয়াবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ও ইফতার সামগ্রী না পেয়ে হালি হাতে ফিরলেন অসহায় মানুষগুলো। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন: মোস্তাকুর রহমান। কারওয়ান বাজারে ট্র্যাফিক সিগন্যালে রাষ্ট্র পতি।

হেরে সিরিজ শুরু বাংলাদেশের।

  • প্রকাশের সময় : ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৩৪ পড়া হয়েছে
হেরে সিরিজ শুরু বাংলাদেশের
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। যার ফলে বাংলাদেশকে বাধ্যতামূলক ব্যাটিং করতে হয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। এ সময় দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন। এরই জবাবে শ্রীলঙ্কা ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
জয়ের লক্ষে মাঠে নেমে উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। ১৬ বলে ৪২ রান করে পাথুম নিশাঙ্কা সাজঘরে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার কুশল মেন্ডিস করেছেন ৫১ বলে ৭৩ রান। তবে মাঝের ওভারগুলোতে মিতব্যয়ী বোলিং করেছে বাংলাদেশ। কিন্তু ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে টাইগাররা। শেষদিকে দেখে-শুনে খেলে দলের জয় নিশ্চিত করেন আভিশকা ফার্নান্দো।
এর আগে, দুই ওপেনার ইমন ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এ সময় তামিম কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন ইমন। তবে তামিমের ১৬ রানেই ভাঙে যায় উদ্বোধনী জুটি।
তিন নম্বরে লিটন দাস মাঠে নেমেই ব্যর্থ হয়। ১১ বলে ৬ রান করেছেন তিনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করা ইমন ভুগেছেন পাওয়ার প্লে শেষে। তাতে ২২ বলে ৩৮ রানে থেমেছেন তিনি।
পরে নাঈম-তাওহিদ হৃদয়রা উইকেটে থিতু হলেও সুবিধা করতে পারেননি। তাদের ধীরগতির ব্যাটিং বেশ ভুগিয়েছে দলকে। শেষদিকে মিরাজ ও শামীম উইকেটে এসে গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছেন। তাতে কোনোরকমে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।মিরাজ করেছেন ২৩ বলে ২৯ রান। শামীম করেছেন ৫ বলে অপরাজিত ১৪ রান। আর ২৯ বল খেলে ৩২ রানে অপরাজিত ছিলেন নাঈম।
আমাদের ঠিকানা ডেস্ক।

২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩।

হেরে সিরিজ শুরু বাংলাদেশের।

প্রকাশের সময় : ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫