, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতিঃ পরাজিত প্রার্থীর ইশতেহার তুলে দিল বিজয়ী সংসদ সদস্যের হাতে।

  • প্রকাশের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতে নিজের ১২দফা নির্বাচনি ইশতেহার তুলে দিয়েছেন সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম। এ ঘটনা ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গতকাল বুধবার সন্ধ্যায় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এনসিপি ভালুকা উপজেলা কার্যালয়ে এনসিপি, জাতীয় যুবশক্তি, জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ওই সময় এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওই সময় নবনির্বাচিত এমপির হাতে নিজের ১২ দফার ইশতেহার তুলে দিয়ে আগামীর সমৃদ্ধ ভালুকা বিনির্মাণে যেকোনো উন্নয়নমূলক উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এনসিপি ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার বলেন,‘বিজয়ীর হাতে বিজিতের নির্বাচনী ইশতেহার তুলে দেয়া স্থানীয় রাজনীতিতে একটি বিরল ঘটনা।’নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু রাজনীতিতে বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন বলে জানান এবং ওই ইশতেহার পর্যালোচনা করে যেগুলো বাস্তবায়ন যোগ্য সেগুলো বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করেন।

আমাদের ঠিকানা।

রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতিঃ পরাজিত প্রার্থীর ইশতেহার তুলে দিল বিজয়ী সংসদ সদস্যের হাতে।

প্রকাশের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬